কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমারে হিজড়া বানাইয়া রাইখেন না, বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি। আমারে বহিষ্কারও করে না, মার্কাও লইয়া গেছে, মার্কাও ফিরিয়ে দেয় না। কিছু পানি মনে হয় তাদের কানে গেছে। ১৮ তারিখ পর্যন্ত শুধু আপনাদের অপেক্ষা করতে হবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার নিজ বাড়িতে আসন্ন সংসদ নির্বাচনের সাংগঠনিক বিষয়ে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির জরুরি সভায় এসব কথা বলেন তিনি।শেখ মুজিবুর রহমান বলেন, আমার কথা হইলো দিলে ভালো, না দিলে আরো বেশি ভালো। এভাবেই থাকেন। ১৮ তারিখ হইতো সম্মানের সাথে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করতেছি। নিশ্চয়ই আমি ইনসাফ পাবো। ইনসাফের আশায় আমরা আছি। আল্লাহ বলছে, সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমাদের সবুরেও মেওয়া ফলতে পারে নাকি কি?তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। ইনসাফ এবং ইমান—আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস, দলের প্রতিও আমার অগাধ বিশ্বাস। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। এই দল আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বানিয়েছে, বাজিতপুর উপজেলার সভাপতি বানিয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ। দলের কাছে আমি অনুগত, দলের প্রতি আমার অগাধ বিশ্বাস। দল কখনো আমাকে বঞ্চিত করতে পারে না।শেখ মুজিবুর রহমান ইকবাল আরও বলেন, কি কারণে আমাকে প্রথমে মনোনয়ন দিয়ে পরে মনোনয়ন বঞ্চিত করলো, তা-ও আমি জানি না। পরীক্ষিত সৈনিক বাদ দিয়ে রাতের আঁধারে যারা ভিন্ন দল থেকে এসে সকালে মনোনয়ন পায়, তাকে আমি মানি না। তাকে ছাড়া কি নিকলী-বাজিতপুরে আর কোনো যোগ্য লোক নাই? কি কারণে তাকে দিতে হলো—এটার জবাবও দলকে দিতে হবে।এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি,সকল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে Read more

মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই ২ শিক্ষার্থী উত্তীর্ণ
মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই ২ শিক্ষার্থী উত্তীর্ণ

টাঙ্গাইলের সখীপুরে মা‌য়ের লাশ বা‌ড়ি‌তে রে‌খে পরীক্ষায় অংশ নেওয়া সেই দুই শিক্ষার্থী এবা‌রের এইচএস‌সি পরীক্ষায় উত্তীর্ণ হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) Read more

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর
বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

বিএনপি যদি মাঠে নামে, তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর Read more

নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে Read more

অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বাংলাদেশে আসছে ভারতীয় চিকিৎসক দল
অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে বাংলাদেশে আসছে ভারতীয় চিকিৎসক দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের Read more

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অন্যায্য ও বেআইনি: ফ্রান্স
ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অন্যায্য ও বেআইনি: ফ্রান্স

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন