ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু দেশটিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে প্যারিস। এবার আরও এক ধাপ এগিয়ে মার্কিন আগ্রাসনকে সরাসরি অবৈধ বললেন ফ্রান্সের এক কূটনীতিক।ওমানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নাবিল হাজলাউয়ি এক একান্ত সাক্ষাৎকারে জানান, ফ্রান্স মনে করে ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ অন্যায্য ও বেআইনি। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত ‘দ্য ডেভিড হার্স্ট পডকাস্ট’-এর একটি পর্বে নাবিল হাজলাউয়ি এ তথ্য জানান।হাজলাউয়ি বলেন, এই সামরিক ‘অভিযান‘ আন্তর্জাতিক আইনের বাইরে এবং আমরা কোনোভাবেই একে সমর্থন করতে পারি না।তিনি বলেন, ‘আমরা এমন কোনো যৌক্তিকতা, নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বা এমন কোনো পরিস্থিতি দেখছি না যেখানে এই সামরিক ‘অভিযানে’ এত দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল।’রাষ্ট্রদূত জানান যে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলাগুলো এমন এক সংকটময় মুহূর্তে চালানো হয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনায় অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছিল।‘আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে এই আলোচনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং আমাদের ধারণা হয়েছিল যে বেশ কিছু বিষয় সঠিক পথেই এগোচ্ছিল,’ তিনি বলছিলেন।ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি তিন সপ্তাহ আগে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার সময় ইরান কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ না করার বিষয়ে সম্মত হয়েছিল।বুসাইদি বলেন, ইরান তাদের বিদ্যমান পারমাণবিক পদার্থের মজুদকে ‘সর্বনিম্ন সম্ভব মাত্রায়’ নামিয়ে আনবে এবং সেগুলোকে জ্বালানিতে রূপান্তরিত করবে—যে প্রক্রিয়াটি হবে ‘অপরিবর্তনীয়’। তবে তার এ বক্তব্যের ঠিক একদিন পরেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের যুদ্ধ শুরু করে।হাজলাউয়ি বলেন, আলোচনার মাত্র কয়েকদিন পর আক্রান্ত হওয়ায় ইরানের ক্ষোভ তিনি বুঝতে পারছেন। তিনি বলেন, যখন আপনি আলোচনা করছেন এবং ঠিক তখনই আপনাকে আক্রমণ করা হয়, তখন আপনি খুব একটা খুশি হবেন না।তিনি উল্লেখ করেন যে, ইরান সম্ভবত কিছু ছাড় দিয়েছিল, তবে তা এখনও ‘আমেরিকানদের প্রত্যাশার তুলনায় অনেক দূরে’ ছিল। এই কূটনীতিক আরও বলেন, পরমাণু ইস্যুর বাইরেও তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং এই অঞ্চলে তাদের ‘অস্থিতিশীল ভূমিকা’ নিয়ে মতপার্থক্য ছিল যা অমীমাংসিত থেকে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিবন্ধি মেয়ে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেফতার
প্রতিবন্ধি মেয়ে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বানিয়াল এলাকায় থেকে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ জানুয়ারী সদর থানায় Read more

ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান
ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ‘ট্রাম্প Read more

এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

হাসিনার অডিওগুরো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়: আইন উপদেষ্টা
হাসিনার অডিওগুরো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায়: আইন উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব প্রকাশ পায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ Read more

পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এর আগে গত Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন