টাঙ্গাইলের সখীপুরে মা‌য়ের লাশ বা‌ড়ি‌তে রে‌খে পরীক্ষায় অংশ নেওয়া সেই দুই শিক্ষার্থী এবা‌রের এইচএস‌সি পরীক্ষায় উত্তীর্ণ হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়।চল‌তি বছ‌রের ৩ জুলাই সকালে মায়ের মর‌দেহ বা‌ড়ি‌তে রে‌খে পরীক্ষায় অংশ নেন সায়মা ও লাবনী না‌মের দুই পরীক্ষার্থী। সায়মা আক্তার উপজেলার হাতিয়া গ্রামের মো. রায়হান খা‌নের মেয়ে এবং লাবনী আক্তার কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে। তারা দুজনই মা‌য়ের মৃত্যুর এমন শোকের মুহূর্তে বুক ভরা কান্না চেপে রেখে পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছি‌লেন।সায়মা আক্তার হাতিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী এবং সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে‌ছি‌লেন। অন্যদিকে লাবনী আক্তার সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী, পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছি‌লেন সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে।দুই পরীক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সায়মার মা শিল্পী আক্তার (৪০) নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। অপরদিকে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে মারা যান লাবনীর মা সফিরন বেগম (৪৫)।সায়মা ও লাবনী দুইজনই পরিবারের কনিষ্ঠ সন্তান। শোকের এমন সময়ে ভেঙে পড়লেও আত্মীয়স্বজন ও শিক্ষকদের সাহচর্যে পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন তারা।হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, ‘সায়মার মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। আল্লাহ যেন তাকে শক্তি দেন। সে এবা‌রের এইচএস‌সি পরীক্ষায় জি‌পিএ-৩.৭৫ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে।’সানস্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ নাছির উদ্দিন জানান, ‘লাবনীর মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়া মানসিকভাবে অনেক কঠিন। তবুও ও যে সাহস দেখিয়েছে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবা‌রের এইচএস‌সি পরীক্ষায় সে জি‌পিএ-৪.৫৪ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবারন (১৪ অক্টোবর) দিবাগত রাত Read more

গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব
গুমের সঙ্গে জড়িতদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব

গুমের সঙ্গে যারা জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

জামিন পেয়ে যা বললেন বৈষম্যবিরোধী নেতা মাহদী
জামিন পেয়ে যা বললেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

গণ-অভ্যুত্থানে সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল Read more

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির Read more

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন