চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের য্যোগিনাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।আটককৃতরা হলেন—ফকিরাচাঁন গ্রামের মার্দাশার বাড়ির মৃত আব্দুস ছালামের পুত্র মো. আলমগীর এবং দক্ষিণ পাইন্দং কাজী বাড়ির মৃত কাজী মো. ইদ্রিসের পুত্র কাজী মো. হাবিবুল্লাহ।অভিযানকালে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এবং আটককৃতরা অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মো. আলমগীরকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং কাজী মো. হাবিবুল্লাহকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত দুইজন ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।এ সময় ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, “কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও Read more

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল
মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু ধর্ষন মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। এর Read more

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, যুবকের কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। Read more

চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী যেন সত্যিকারের বাংলার গ্রাম
চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী যেন সত্যিকারের বাংলার গ্রাম

চণ্ডীদাস আর রজকিনীর অমর প্রেমকাহিনীর কথা আমরা অনেকেই জানি। প্রেমিক-প্রেমিকার পবিত্র মনের ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা এরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন