আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু ধর্ষন মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। এর ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। রবিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘলা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ডিটেনসন দিয়েছিল। তাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা সঠিক হয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সেটি নিয়ে পুলিশ তদন্ত করেছে।তিনি আরও বলেন, আসামীরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়। কিন্তু তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সেখানে আইন মন্ত্রণালয়ের কোন করণীয় নেই। আর নিম্ন আদালত থেকে যারা জামিন পাচ্ছেন, তারা সন্দেহজনকভাবে গ্রেফতার হয়েছিলেন। এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিলে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়েছিলো। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।এ সময় ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু

বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার Read more

আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের Read more

‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে Read more

ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াকুব শহীদ নামে এক বিএনপি নেতা। তিনি সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব Read more

শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির

নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন