সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তার মধ্যে বিশাল একটা ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। ৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার তার অনেক কিছু এগিয়ে নিয়েছি।’তিনি বলেন, ‘সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে। আর যেটুকু গ্যাপ আছে তা আপনারা আজ পূরণ করে দেবেন। আইটি সাপোর্ট পোস্টাল ব্যালট অনেক পরীক্ষা করার পরে আমরা তা হাতে নিয়েছি। ভোটে ১০ লাখ মানুষ কাজ করে। তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। যারা হাজতে আছে তাদের ভোটের ব্যবস্থা করবো।’সিইসি আরও বলেন, ‘আমরা সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের পরামর্শ আমাদের পথ চলার সহায়ক হবে।’নির্বাচনী এই সংলাপে সভাপতিত্বে করছেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম.এম নাসির উদ্দিন। এছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আর সংলাপে সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধির ১২ জন উপস্থিত আছেন।এর মধ্যে রয়েছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে খেলতে আসছে ভারত
বাংলাদেশে খেলতে আসছে ভারত

চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু একই সময়ে আয়ারল্যান্ডে না গিয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে Read more

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাইভেট কারের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ Read more

পাকিস্তানে হামলার পর ‘চাপে দিল্লি’, নিন্দা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে
পাকিস্তানে হামলার পর ‘চাপে দিল্লি’, নিন্দা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে

কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনার জেরে পাকিস্তানশাসিত কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই Read more

মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন