ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। ইতোমধ্যে ডেনমার্কের সেনাবাহিনীর অগ্রবর্তী কমান্ডের বেশ কয়েকটি ইউনিটকে গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে।ডেনমার্কের সংবাদমাধ্যম ডিআর-এর বরাতে জানা যায়, সেনাবাহিনীর অগ্রবর্তী কমান্ডের এই ইউনিটগুলোর মূল দায়িত্ব হবে গ্রিনল্যান্ডে আরও বেশি সংখ্যক সেনা উপস্থিতির জন্য প্রয়োজনীয় লজিস্টিক ও অবকাঠামোগত স্থাপনা তৈরি করা। ডেনমার্কের অন্যতম প্রধান রাজনৈতিক দল এনহেডস্লিস্টেন পার্টি সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।এনহেডস্লিস্টেন পার্টির এক মুখপাত্র এ প্রসঙ্গে ডি আর-কে জানান, “আমরা গত সপ্তাহে সরকারকে এমন একটি অনুরোধ করেছিলাম। এটা খুবই সময়োপযোগী পদক্ষেপ এবং আমরা সংবাদ পেয়েছি যে ইউরোপের অন্যান্য দেশও গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে। গ্রিনল্যান্ডে যদি কোনো বড় শক্তি হামলা করতে চায়, সেক্ষেত্রে এটা সেই বড় শক্তির উদ্দেশে পাঠানো স্পষ্ট সতর্কতা সঙ্কেত।”প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার, জনসংখ্যা মাত্র ৫৬ হাজার ৫৮৩ জন। এই জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও এই দ্বীপটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রদেশ। এ দ্বীপের বাসিন্দারাও ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক।আর্কটিক এবং আটলান্টিক সাগরকে পৃথককারী এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড হলেও উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে বছরের বড় সময়জুড়ে তুষারাচ্ছাদিত থাকে এ ভূখণ্ড। দ্বীপটির ভূপৃষ্ঠের গভীরে জ্বালানি তেলসহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের দখলে আনার ইচ্ছা প্রকাশ করে আসছেন ট্রাম্প। এ বিষয়ে সর্বশেষ মন্তব্য তিনি করেছেন গত ১০ জানুয়ারি।সূত্র : আরটিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’
বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’

সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক Read more

ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া
ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া

২০১৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় পিয়েরদান্তে মস্তিষ্কে আঘাত পেলে তার জীবনের ১২ বছরের স্মৃতি পুরোপুরি মুছে যায়। তিনি যখন জ্ঞান Read more

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩০ এপ্রিল
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। Read more

পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু, দুর্ভোগে লাখো মানুষ
পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু, দুর্ভোগে লাখো মানুষ

বরগুনার পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ। এসব সেতুর ওপর হালকা যানবাহন উঠলেই কেঁপে ওঠে, সৃষ্টি Read more

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী।  সোমবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন