ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজী দিয়েছেন বাদী।আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাদীর আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল।মামলার নথি থেকে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি।এজাহার থেকে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে হাদি মারা গেলে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত হয়ে হত্যা মামলা সংযুক্ত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪মার্চ) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পশ্চিমপাড়া Read more

ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে
নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা Read more

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও
রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্কেরাও

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ Read more

শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের
ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিপি প্রার্থী সাদিকের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন