জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ এপ্রিল) তার জামিন শুনানির নতুন এই দিন ধার্য করেন আদালত।এর আগে গত ২৩ মার্চ চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেদিন বিষয়টি নিশ্চিত করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।আলোচিত এ মামলায় গত ৪ ফেব্রুয়ারি প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়।পরবর্তীতে গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গত ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুদকের তিন মামলার আসামি হয়েও বহাল তবিয়তে পিআইও কালাম!
দুদকের তিন মামলার আসামি হয়েও বহাল তবিয়তে পিআইও কালাম!

দুর্নীতির দায়ে অভিযুক্ত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবুল কালাম আজাদের খুঁটির জোর নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা Read more

মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার
মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি Read more

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি
হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি

খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি Read more

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন