টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা দাখিল মাদরাসার সুপার আব্দুর রউফের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে ৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।জানা গেছে, চলতি বছর ওই মাদরাসা থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে নিয়মিত ৩২ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ বাবদ জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৬৮৫ টাকার পরিবর্তে ১ হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।সরকার নির্ধারিত ফি অনুযায়ী দাখিল পরীক্ষার ফরম পূরণে মোট ২ হাজার ৩৬০ টাকা নেওয়ার কথা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২৫ টাকা, কেন্দ্র ফি ৪১০ টাকা এবং আইসিটি বিষয়ের ফি ২৫ টাকা নির্ধারিত রয়েছে।অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়টি দ্রুত তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।শিক্ষার্থীরা জানান, নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সব ৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকেই উল্লিখিত অঙ্কের টাকা নেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার সময় কোনো রশিদ দেওয়া হয়নি। পরে সবাইকে একসঙ্গে রশিদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।পরীক্ষার্থী মাহমুদা সুলতানার বাবা শহিদুল ইসলাম বলেন, ‘আমরা খুবই গরিব মানুষ। মেয়ের পরীক্ষার ফরম পূরণের জন্য মাদরাসা কর্তৃপক্ষ ৩ হাজার ৫০০ টাকা ধার্য করেছে। আমি সেই টাকা দিয়েছি। সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার কেউ নেই।’এ বিষয়ে মাদরাসার সুপার আব্দুর রউফ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ স্বীকার করে বলেন, ‘৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা নেওয়ার অনুমোদন রয়েছে। যাতায়াত ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত খরচের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, ‘সরকার নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত এক টাকাও নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি বিদ্রোহী হুথির নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি বিদ্রোহী হুথির নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারআল্লাহ)।মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান Read more

লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৭
লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৭

লেবাননের রাজধানী বৈরুত এবং নিকটবর্তী একটি শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।বুধবার Read more

চৌগাছার মাকাপুর গ্রাম ধ্বংসের নেপথ্যে এক পরিবার!
চৌগাছার মাকাপুর গ্রাম ধ্বংসের নেপথ্যে এক পরিবার!

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুরে দীর্ঘ বছর ধরে জমি নিয়ে হায়দার ধনীর পরিবারের কোন্দলের জেরে ধ্বংসের মুখে পুরো গ্রাম। পরিবারের Read more

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, Read more

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. স্বাধীন মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল মধ্যবাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন