ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. স্বাধীন মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল মধ্যবাজারে এ ঘটনা ঘটে। স্বাধীন মিয়া আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকিরবাড়ির মজনু ফকিরের ছেলে। তিনি নান্দাইল মধ্য বাজারে ইলেকট্রনিক দোকানে ব্যবসা করতেন।নিহতের পরিবার ও বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, সকালে স্বাধীন মিয়া তার দোকানটি পরিষ্কার করছিলেন। দোকানের বাইরে থাকা বৈদ্যুতিক তার অসাবধানতার সঙ্গে সরিয়ে রাখতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা বলেন, স্বাধীন তাঁর নিজ দোকান খোলার পরে বিদ্যুতায়িত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি

মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুত্বর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় চালক আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় চালক আহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এক চালক Read more

গরমে শরীরে শক্তি জোগায় আখের রস
গরমে শরীরে শক্তি জোগায় আখের রস

চৈত্র-বৈশাখের প্রখর রোদে যখন শরীর ক্লান্ত ও জর্জরিত, তখন এক গ্লাস ঠাণ্ডা আখের রস যেন স্বর্গীয় শান্তি। শুধু স্বাদেই নয়, Read more

১ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ, অনলাইনে মিলবে আসন
১ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ, অনলাইনে মিলবে আসন

ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ বৃহস্পতিবার (২২ মে)। তবে এবারের টিকিট পেতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন