রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাতজনকেগ্রেপ্তার করেছে।আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাছুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।রূপনগর থানা সূত্রে জানা গেছে, একই দিনে রূপনগর থানা পুলিশ পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫) ও মো. নাঈম হাওলাদার (৩১)।ওই দিন শেরেবাংলা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহম্মেদ (২৮) ও মো. ইসলাম (৩৮)।এছাড়া, কলাবাগান থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- মো. সবুজ হোসেন (৩২)।মতিঝিল থানা জানিয়েছে, বুধবার পুলিশ বিভিন্ন অপরাধে সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪), মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) ও মো. হারুন (৫০)।গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তার আগের দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় Read more

রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রুয়া নির্বাচনে ২৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল Read more

শার্শায় ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বিপাকে বোরো চাষিরা
শার্শায় ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বিপাকে বোরো চাষিরা

যশোরের শার্শায় কোল্ড ইনজুরির কারণে বোরো বীজতলা নষ্ট হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে চারা বিবর্ণ হয়ে হলুদ ও Read more

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট)

আজ রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও রয়েছে।টপ অ্যান্ড Read more

উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ
গাজীপুরে পুলিশের চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন