সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে, এতে আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এদিকে, দেশে এলপি গ্যাসের দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে নজিরবিহীন নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না নিত্য প্রয়োজনীয় এ জ্বালানি পণ্য।এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গোলটেবিল আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য কেনো আড়াই হাজার টাকা গুনতে হবে গ্রাহককে। দাম নির্ধারণ পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে।’এ সময় চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপি গ্যাস আমদানিকারকরা। তারা বলেন, ‘আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার।’ তবে এ দাবি নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান। কয়েকটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘যারা বাড়তি আমদানি করেছে, তাদের বাধা দেওয়া হয়নি। জানুয়ারিতে ১ লাখ ৫০ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে। আশা করি রমজানে সমস্যা হবে না। সবার সহযোগিতায় এ সংকট উতরাতে পারবো।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ
নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, Read more

নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ
নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ

নেত্রকোনা জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩১ জন Read more

সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক

১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে Read more

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন