পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দীর্ঘ দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।রোববার (২৮ সেপ্টেম্বর) পোনে বারোটা দিকে এ অবরোধের ঘটনা ঘটে।আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চালাতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন চালকরা। বিভিন্ন স্থানে পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকে মামলা দায়ের করে। এছাড়া চাঁদাবাজি করেন পুলিশের কতিপয় সদস্য। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন চালকরা।এদিকে, মহাসড়কে উভয় পাশে অবরোধ সৃষ্টি হওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গাড়ি ধরলেই আড়াই হাজার টাকার মামলা ঠুকে দেয়। তবে এই টাকা পরিশোধে অক্ষম হয়ে অনেকেই পুলিশকে চাঁদা দিতে বাধ্য হন। এছাড়া গাজীপুরের রেজিস্ট্রেশন করা গাড়ি গাজীপুরে চলতে গেলেও নানাভাবে হয়রানির শিকার হতে হয় বলে জানান চালকরা।বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খান বলেন, আগামীকাল তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন শ্রমিক নেতা ও প্রশাসন বৈঠক করবেন। তাদের দাবি মানার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক
পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।ঐ Read more

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার ইতালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস Read more

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়াল বাংলাদেশ
ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়াল বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। মূলত বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর অংশ হিসেবে ভারতের বিদ্যুৎ আমদানি বাড়ানো হয়েছে।এছাড়া গ্যাস সরবরাহে Read more

মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ
মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ

অন্যায়ভাবে ভুল অভিযোগে অভিযুক্ত করা এবং দীর্ঘ সময় আটকে রাখায় এক মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চেয়েছে জাপানের পুলিশ ও Read more

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’: ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’: ট্রাম্প

গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার হোয়াইট Read more

সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন