আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।আলোচনায় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতে সফর না করার সিদ্ধান্তে নিজেদের অবস্থান পুনরায় স্পষ্ট করে। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারত-এর বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায় বোর্ড।আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।দুই পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনায় থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বোর্ড।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

রাজধানীতে কয়েক মিনিটে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে কয়েক মিনিটে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল
হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৯ মাস পর কীভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন Read more

নোয়াখালীতে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে বিদ্যুৎ সাব-স্টেশন নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগরে মাইজদী ১৩২/৩৩ কেবি বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন প্রজেক্টের Read more

মাদারীপুরে শ্রমিকদল নেতা হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি
মাদারীপুরে শ্রমিকদল নেতা হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি

মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা শাকিল হত্যার বিচার ও হত্যার নেপথ্যোর মুল কাহিনি উদঘাটন সহ জেলা বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন