মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন আহত হন।আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও এক নারী মারা যান।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে আগুন জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন বরিশাল বিভাগের ছয় জেলার হাজারো যাত্রী।খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক  হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট
আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তিনদিন পার হলেও এখনো পুরোদমে সচল হয়নি কার্গো ব্যবস্থাপনা। কার্গো ভিলেজের সার্ভার অচল থাকায় আমদানি কার্যক্রম Read more

ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম

দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ Read more

৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় Read more

ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে Read more

হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও Read more

আজ ০৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন