ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে।এর আগে রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। শীতের রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী ও চালক-সহকারীসহ বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে সকাল ৭টা ১০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি
বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীকে গণপিটুনি

বাঁশখালীতে গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত স্বামী ফরিদুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদুলকে Read more

এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ
এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, এটি ঐতিহাসিক Read more

নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অনন্য উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে। এটি Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন
জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন