যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে আরও ২ হাজার ন্যাশনাল কার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই নির্দেশ দিয়েছেন তিনি।গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন উচ্ছেদ এবং নথিবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। তার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান শুরু করে পুলিশ এবং মার্কিন কাস্টমস বিভাগের আইনপ্রয়োগকারী সংস্থা আইসিই। পুলিশ ও আইসিই’র যৌথ অভিযানে গত প্রায় ৬ মাসে শত শত নথিবিহীন অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।এছাড়া নথিবিহীন অভিবাসীদের সংখ্যা বেশি— এমন অঙ্গরাজ্যগুলোতে পৃথক বন্দিশালা বা ডিটেনশন সেন্টার করা হয়েছে। সেসব বন্দিশালায় আটক আছেন আরও হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী।প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে হাজার হাজার নথিবিহীন অভিবাসী আছেন। এদের অধিকাংশই মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা। সাধারণত শহরতলী এলাকাগুলোতে তারা থাকেন।বিজ্ঞাপনগত ৬ জুন শুক্রবার লস অ্যাঞ্জেলেসের শহরতলী এলাকা প্যারামাউন্টে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও আটক করতে অভিযানে নামেন পুলিশ ও আইসিই সদস্যরা। তবে অভিযানের শুরুতেই তারা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হন। প্যারামাউন্টের বাসিন্দারা তীব্র বিক্ষোভের পাশাপাশি পুলিশ ও আইসিই সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল, বোতল ও মলোটভ ককটেল বা পেট্রোল বোমা ছুড়তে থাকেন।অবস্থা বেগতিক দেখে পরের দিন পুলিশ ও আইসিই সদস্যদের সহায়তার জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আধা সামরিক বাহিনী হাজার ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্যকে মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি ঘটার পরিবর্তে সংঘাত আরও বাড়তে থাকে।এই অবস্থায় গতকাল সোমবার লস অ্যাঞ্জেলেসে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড এবং তাদের সঙ্গে ৭০০ মেরিন সেনা পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প।আজ চার দিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে লস অ্যাঞ্জেলেস। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।এখানে লক্ষ্যণীয় যে ব্যাপক উত্তেজনা সত্ত্বেও এখন পর্যন্ত খুব বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের সঠিক সংখ্যা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে কয়েক ডজন বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। তাছাড়া আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সংঘাত চললেও বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ভবন বা স্থাপনায় এখনও হামলা করেননি।তবে পুলিশ এবং সরকারের বিভিন্ন দপ্তরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছেন তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার সকাল থেকে Read more

ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি

১৮ বছর পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় Read more

মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ
মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।কিশোর গ্যাংয়ের Read more

নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা
নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে লক্ষ্মী রায় (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক Read more

লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ ইউপি সদস্য গুলিবিদ্ধ
লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ ইউপি সদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের হামলায় দুই ছেলেসহ এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা Read more

নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন
নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন