চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশাকে অবশেষে আদালতের নির্দেশে দাদীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের ১৫ দিন পর সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনাল–১ সাক্ষ্য–প্রমাণ পর্যালোচনা শেষে শিশুটিকে তার দাদী পারভিনা আক্তারের কাছে বুঝিয়ে দেন।এ সময় মামলার আসামি শিশু আয়েশার বাবা খোরশেদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণ বিবেচনায় দাদীর জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আদালতের মাধ্যমে শিশু আয়েশাকে তার দাদীর কাছে হস্তান্তর করা হয়েছে। সে এখন খাগড়াছড়ির মানিকছড়িতে দাদীর সঙ্গে বসবাস করবে। শিশুটির বাবা এখনো জামিন পাননি। আদালত জানিয়েছেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’তিনি আরও বলেন, ‘শিশুটির বাবা জামিনে মুক্ত হলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে একটি সংস্থার সঙ্গে প্রশাসনের যোগাযোগ হয়েছে।’শিশু আয়েশাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত দাদী পারভিনা আক্তার বলেন, ‘নাতনিকে ফিরে পাওয়ার আশায় বুকভরা কষ্ট নিয়ে দিন কাটিয়েছি। আজ আদালতের মাধ্যমে তাকে আমার কাছে বুঝিয়ে দেওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আমার নাতনিকে নিজের সন্তানের মতো আগলে রাখব।’শিশুদের উদ্ধারকারী ও আশ্রয়দাতা সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মহিম উদ্দিন বলেন, ‘সেদিন রাতে রাস্তার পাশে দুই শিশুকে অসহায় অবস্থায় দেখে মানবিক দায়িত্ব থেকে তাদের উদ্ধার করি। নিজের সন্তান মনে করেই নিরাপদ স্থানে রাখি এবং প্রশাসনকে জানাই। আজ আয়েশাকে তার দাদীর কাছে তুলে দিতে পেরে স্বস্তি পাচ্ছি।’হস্তান্তরের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আয়েশার দাদী পারভিনা আক্তার, বারখাইন ইউনিয়ন পরিষদের নারী সদস্য আফরোজা আক্তার মিতা, শিশুদের আশ্রয়দাতা সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মহিম উদ্দীন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য সাফায়েত রায়হান শিহাব এবং খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চৌকিদার হাশেম।প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশা চালক। পরে বিষয়টি জানাজানি হলে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় আদালতের নির্দেশে শিশুদের বাবা-মায়ের বিরুদ্ধে অরক্ষিত অবস্থায় শিশু পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে শিশুটির বাবা কারাগারে রয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র
ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের ইসফাহানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর দিশেহারা মনোয়ারার পাশে ইউএনও

'স্বামী-সন্তান হারিয়ে ছোট মেয়েকে নিয়ে দিশেহারা মনোয়ারা' শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী Read more

মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের তরমুগরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় Read more

ভাতিজি ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাই, সিএনজিসহ চালক আটক
ভাতিজি ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাই, সিএনজিসহ চালক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাতিজি ও নিজ কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের Read more

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
আশুলিয়ায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার নরসিংহপুর হামিমের ৩ নম্বর গেট এলাকা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংহপুর হামিমের ৩ Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন