মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের তরমুগরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোল্লা নিয়মিত সরকারি সভা-সমাবেশে উপস্থিত থাকেননি এবং অন্যান্য শিক্ষকদেরও উপস্থিত হতে দেননি। বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করে অনিয়ম করেছেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিদ্যালয়ের খতিয়ানভুক্ত জমির সঠিক হিসাব প্রদানে ব্যর্থতা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী আচরণবিধি ২০১৮ এর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আমিনুল ইসলাম রেজা স্বাক্ষরিত অভিযোগনামায় এসব কর্মকাণ্ডকে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর আওতায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত কমিটি প্রভাবিত হয়ে একতরফাভাবে প্রতিবেদন দিয়েছে।’ তিনি দাবি করেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে তিনি সবসময় দায়িত্বশীল ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটি ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রতিহিংসার কারণে হয়েছে বলে মনে করেন।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত শেষে বিভাগীয় মামলা করা হয়েছে এবং চার্জ গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান শিক্ষক তার আত্মপক্ষ সমর্থনের জন্য জবাব দিলেও কর্তৃপক্ষ সেটি গ্রহণযোগ্য মনে করেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি Read more

নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা
নড়াইলে বালু ব্যবসায়ীকে জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ Read more

আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু
আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. টিটন মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি Read more

গাজায় ইসরায়েলের হামলা চলমান, লাশ হয়ে ফিরলেন ৪৫ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের হামলা চলমান, লাশ হয়ে ফিরলেন ৪৫ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় প্রাণহানির খবরও এসেছে। এ অবস্থায় পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে Read more

গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা
গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো Read more

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং ৯ জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন