চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাতিজি ও নিজ কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় সিএনজি অটোরিকশাসহ এক চালককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে।আটক ব্যক্তির নাম মো. সরওয়ার হোসেন (৪০)। তিনি চন্দনাইশ উপজেলার ৮ নং হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ১ নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম জফর মিয়া। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফয়জুন্নেসা তার ভাতিজি নুসরাত জাহান মিম (৭) এবং কন্যা নুরে জান্নাত ইভা (১০) কে নিয়ে কর্ণফুলী উপজেলার দৌলতপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে চালক ও তার সহযোগী কৌশলে ভয়ভীতি দেখিয়ে ফয়জুন্নেসার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন। একই সময় তার মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলেও ছিনতাইকারীরা তা নিতে ব্যর্থ হয়।ঘটনার সময় আনোয়ারা থানার এক কর্মকর্তা ব্যক্তিগত কাজে বাড়ি ফেরার পথে বিষয়টি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করলে সিএনজিটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে সার্কেল অফিসের সামনে থেকে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ চালক মো. সরওয়ার হোসেনকে আটক করা হয়। তবে তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।ভুক্তভোগী ফয়জুন্নেসা বিলপুর এলাকার মহিলা মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি বলেন, “আমি আমার ভাতিজি ও মেয়েকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা আমাদের জন্য খুবই ভয়াবহ ছিল। শিশুরা ভয়ে চিৎকার করছিল। আমরা এখনও আতঙ্কে আছি।”ভুক্তভোগী দুই শিশুর মধ্যে নুসরাত জাহান মিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার আব্দুল আজিজের সন্তান এবং নুরে জান্নাত ইভা ফয়জুন্নেসার কন্যা।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “এক ব্যক্তিকে সিএনজিসহ আটক করা হয়েছে এবং স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট Read more

কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Read more

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বিজিবি’র বাধায় পিছু হটল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর বাংলাদেশ-ভারত সীমান্তের ভবানিপুর এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি‘র) বাধায় বন্ধ রাখে কাজ। বুধবার Read more

৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি
৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি

নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি। শুক্রবার (৪ Read more

বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন