মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ওই দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার ( ১২ জানুয়ারি) দুপরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম চিকিৎসারত ভুক্তভেঅগী ওই মেয়েটির সঙ্গে কথা বলেন। আটক আনসার সদস্যরা হলেন- শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ। জানা গেছে, রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন । এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যান।এরপর হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যান। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষন করেন। পরে ভুক্তভোগী মেয়েটি নিচ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, ‘বাদীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও বলেন, ‘মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।’জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সহকারী কমান্ডার অভিযোগের বিষয়টি শিকার করে বলেন, ‘আমরা বিষয়টি উপরের স্যারদের জানিয়েছি। অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে।’সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার
মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় চালানো এক বিশেষ অভিযানে ‘জাকির সিন্ডিকেট’ নামের একটি জাল ভিসা চক্রের তিন বাংলাদেশি সদস্যকে Read more

ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর
ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই পারস্পরিক লাভ হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।সোমবার (১৪ জুলাই) Read more

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান
সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর সংবর্ধনা শেষে এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে Read more

জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। অতিরিক্ত Read more

মুন্সিগঞ্জে নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার Read more

মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি
মানিকগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের সাইটে এখনো শেখ হাসিনার ছবি

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তার এক বছর অতিবাহিত হলেও জনস্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন