দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে এলপিজি আমদানিতে বড় ধরনের নীতি সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।গতকাল রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।এতে বলা হয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সাধারণত বাল্ক আকারে আমদানি করা হয় এবং পরবর্তীতে গার্হস্থ্য ব্যবহারের জন্য সিলিন্ডারে বোতলজাত করা হয়। ফলে, এলপিজি আমদানির পর সংরক্ষণ, বোতলজাতকরণ এবং সংশ্লিষ্ট পরিচালন কার্যক্রম সম্পন্ন করতে স্থানীয় আমদানিকারকদের একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, এলপিজি সরবরাহকারী বা ক্রেতার ঋণের অধীনে আমদানির জন্য যোগ্য একটি শিল্প কাঁচামাল হিসেবে বিবেচিত হবে। সে অনুযায়ী, সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ব্যবহারের শর্তে এলপিজি আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। এছাড়া, সরবরাহকারীদের কাছ থেকে ট্রেড ক্রেডিট গ্রহণের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যেন প্রযোজ্য বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি ও বিচক্ষণ ঋণনীতির আওতায় বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ক্রেডিট সুবিধা নেওয়ার ব্যবস্থা করা হয়। একইসঙ্গে বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা যেতে পারে। এর আগে, গত ২৯ ডিসেম্বর জারি করা এক সার্কুলারে শিল্প কাঁচামাল আমদানিতে ২৭০ দিনের ইউজান্স পিরিয়ড (বাকিতে মূল্য পরিশোধের সময়) সুবিধা দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি আমদানিকারকরাও একই সুবিধা ভোগ করবেন।এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব অনুমোদিত ডিলারদের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, ৩৯ জনকে শোকজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, ৩৯ জনকে শোকজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে Read more

নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কর্তৃক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ Read more

এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম

দেশজুড়ে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক Read more

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর Read more

তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত
তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা শনাক্ত

ইরানের নিরাপত্তা বাহিনী রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি গোপন ড্রোন এবং বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন