নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, যখন পরে দেশ ছাড়াই অসম্ভব হয়ে উঠবে। খবর ইরান ইন্টারন্যাশনালের। ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, ‘এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে, তবে সেগুলো ক্রমেই সীমিত হয়ে আসছে। আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে এবং ফ্লাইট বাতিলও হতে পারে, ফলে পরে দেশ ছাড়ার সুযোগ নাও থাকতে পারে।’সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আমাদের পরামর্শ অমান্য করে যদি আপনি ইরানে থেকে যান, তবে নিজের নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকতে প্রস্তুত থাকুন। পর্যাপ্ত পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।’প্রসঙ্গত, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।চলমান এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা দিতে প্রস্তুত’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে Read more

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি Read more

সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার
সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাড়ির সিঁড়ি কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার Read more

হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

টাঙ্গাইল-২ আসনে ধানের শীষে লড়বেন আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল-২ আসনে ধানের শীষে লড়বেন আব্দুস সালাম পিন্টু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন