আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন।এই চুক্তির আওতায় ইসির প্রাতিষ্ঠানিক, কারিগরি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে জাপান ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দিবে। টাকার অঙ্কে যার পরিমাণ ৫৮ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৫৬০ টাকা (১২২.৭৬ টাকা ডলার রেট ধরে)। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮.৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে, গত ১৮ জুন অস্ট্রেলিয়া একই প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘জাপানের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেবে।’রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রার এক সন্ধিক্ষণে রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রুপান্তরের চেষ্টাকে জাপান পূর্ণ সমর্থন করে।স্টেফান লিলার বলেন, জাপানের সহায়তা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সাহায্য করবে। এই নির্বাচনী সহায়তা গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেবে।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ, জাপান ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে। এছাড়া ইউএনডিপি সহায়তা অব্যাহত রয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী
উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া। এই দুই উপকূলীয় উপজেলায় ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস। জ্বর, সারা শরীর ও গিরা ব্যথা, পা Read more

টাটকা খেজুর রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন রসপ্রেমীরা
টাটকা খেজুর রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন রসপ্রেমীরা

চারদিকে কনকনে শীত। সূর্যের দেখা নেই। শীত উপেক্ষা করে একদল যুবক ছুটে চলেছেন খেজুরের রসের সন্ধানে। শীত এলেই গাছ থেকে Read more

পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের Read more

সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে
সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে

ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন