ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য নিয়োজিত থাকবেন। অস্ত্রধারী সদস্যদের মধ্য থেকে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।তিনি আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে— এমন যেকোনও অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।তিনি বলেন, জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা/থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে ৪ লাখ সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। তিনি নবীন আনসার সদস্যদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরুর আহ্বান জানান।তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ডিজিটাল ব্যবস্থাপনার সম্প্রসারণ, জবাবদিহি নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আনসার ও ভিডিপিকে আরও আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং ৪ ক্যাটাগরিতে ৪ জন সেরা চৌকস প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন। সেরা চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের সহকারী পরিচালক শামীম রেজা, উপজেলা প্রশিক্ষক সোহানুর রহমান রাসেল, আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচের সিপাহী মো. সেলিম শাহরিয়ার এবং ২৭তম ব্যাচের সিপাহী মো. মারুফ রানা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, আনসারের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থী একসঙ্গে পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছেন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের ১৫ জন কর্মকর্তা, ৮৮ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মোট ৩ হাজার ১৩৪ জন সদস্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

প্রিয় কুকুরের খোঁজে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং, থানায় অভিযোগ
প্রিয় কুকুরের খোঁজে কিশোরগঞ্জ শহরজুড়ে মাইকিং, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার দীর্ঘ চার বছর ধরে কুকুরটি লালন-পালন শুরু করেন। আদর করে Read more

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী-স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবেন
কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবেন

আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হলে মুমিনের সব কাজে প্রতিদান রয়েছে। সব কাজে দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা উচিত। এর মাধ্যমে আল্লাহর Read more

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় নিহত ২০

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) আঞ্চলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন