সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তবে এখানেও তার সঙ্গী হয়েছিল ইনজুরি। ইনজুরি কাটিয়ে অবশ্য মাঠে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। তবে প্রত্যাবর্তনের ম্যাচে এক বিতর্কিত কর্মকাণ্ড ট্রল ও মকের শিকার হচ্ছেন নেইমার। সোমবার (২ জুন) ব্রাজিলিয়ান লিগের ম্যাচে ঘরের মাঠে স্তাদিও আরবানো কাদেরিয়াতে বোতাফোগোকে আতিথ্য দেয় সান্তোস। এ ম্যাচে স্বাভাবিকভাবেই ভক্ত সমর্থকদের নজর ছিল নেইমারের দিকে। তবে প্রত্যাশার ছিটেফোটাও পূর্ণ করতে পারেননি তিনি। উল্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে বাঁ-প্রান্ত থেকে ক্রস করেছিলেন গনসালো এস্কোবার। বল নেইমারের কাছে পৌঁছানোর আগেই সামনের দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ গোলকিপার ইয়ন ভিক্তর। কিন্তু বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল যায় নেইমারের শরীর বরাবর। ফিরতি বল বোতাফোগোর গোলের দিকে যাচ্ছিল। তবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করেন বোতাফোগের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ রিকার্দো। তার আগেই হুট করে হাত দিয়ে টেনে বল জালে জড়িয়ে দেন নেইমার।হাত দিয়ে গোল করতে গিয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। নেইমারের লাল কার্ড দেখার দিনে জিততে পারেনি সান্তোস। ঘরের মাঠে তারা হেরেছে ১-০ গোল ব্যবধানে। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় আর্তুর গিমারেসের গোলে লিড নেয় অতিথিরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনেই চলে গিয়েছে সান্তোস। ১১ ম্যাচ থেকে তাদের অর্জন মোটে ৮ পয়েন্ট, ২০ দলের মধ্যে আছে ১৮ নম্বরে। আর ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বোটাফোগো। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আরেক ঐতিহ্যবাহী ফ্ল্যামেঙ্গো।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

ভাঙ্গুড়ায় আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের পাকা ধান
ভাঙ্গুড়ায় আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের পাকা ধান

চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিলের নিচু জমির কাঁচা-পাকা ধান আগাম বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের Read more

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট Read more

ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে । ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে Read more

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন