বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগ ১৬ বছর এদেশকে শোষণ করেছে। তারা কোন রাজনৈতিক দলকে রাস্তায় নামতে দেয়নি।’তিনি আরো বলেন, ‘আজকের এ সম্মেলন শুধু বিএনপির সম্মেলন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের সম্মেলন। যে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশনায়ক তারেক রহমান আছেন, সে দেশে অবশ্যই গণতন্ত্র বিকশিত হবে। বিগত ১৭ বছরে বাংলাদেশের কোথাও মুক্ত পরিবেশে সম্মেলন করার সুযোগ দেওয়া হয়নি। আজকের এ সম্মেলন প্রমাণ করছে, বাংলাদেশে গণতন্ত্র আবারও হাসছে।’সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘তথাকথিত ডামি নির্বাচন করে বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ তা মানবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আমরা এমন সংস্কার করছি যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’শনিবার (২৩ আগস্ট) বিকাল ৪টার সময় চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ।উপরোক্ত সম্মেলন ও কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুফখরুদ্দীন ফরায়জী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।সম্মেলন ঘিরে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ও আশপাশের এলাকায় হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনস্থলে আসেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত-ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে, চ্যালেঞ্জে বিএনপি
জামায়াত-ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে, চ্যালেঞ্জে বিএনপি

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনের সমীকরণ ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহানগর বিএনপির মধ্যে একাধিক গ্রুপে Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি Read more

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন