নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গুয়াবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত যুবকের নাম রোকনুজ্জামান (২৯)। তিনি ওই এলাকার জহুরুল ইসলাম বাট্টুর ছেলে। পেশায় তিনি একজন ফেরি করে ফল বিক্রেতা ছিলেন এবং দুই সন্তানের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাশের বাড়ির দোলা থেকে একটি গরু চুরি করেন একই এলাকার আজিজার রহমানের ছেলে মোসলেম (২৮)। এ সময় জোরপূর্বক রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে যান তিনি। পরে শুক্রবার রাত ১০টার দিকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই কুড়ারপাড় এলাকায় ভেলুর ছেলে রাজুর বাড়ি থেকে চুরিকৃত গরুটি উদ্ধার করা হয়।চুরিকৃত গরুটির মালিক পার্শ্ববর্তী কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলপুকুর গ্রামের আব্দুর রশিদ। ঘটনার পর তার ভাই সেকেন্দারের মধ্যস্থতায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শুক্রবার রাতেই বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে লিখিতভাবে সমঝোতা সম্পন্ন করা হয়।তবে মীমাংসার পরদিন শনিবার সকাল ৭টার দিকে আব্দুর রশিদ কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলপুকুর মাজা পাড়া রহমতিয়া জামে মসজিদের মাইকে মোসলেম ও রোকনুজ্জামানের নাম গরু চোর হিসেবে ঘোষণা করেন এবং তাদের সমাজচ্যুত করার আহ্বান জানান।এই ঘোষণার পর চরম অপমান ও মানসিক চাপে ভেঙে পড়েন রোকনুজ্জামান। নিহতের স্ত্রী আবিয়া জানান, ‘মাইকিংয়ের কিছুক্ষণ পর তিনি কৌশলে তাকে দোকান থেকে আটা আনতে পাঠান। পরে ঘরের ভেতরে গিয়ে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।’আবিয়া আরও বলেন, ‘দোকান থেকে ফিরে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখি, আমার স্বামী ওড়নায় ঝুলছে। মীমাংসার পরও কেন তাকে চোর বানিয়ে মাইকিং করা হলো। এটাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটি আত্মহত্যা নয়, অপবাদ দিয়ে প্ররোচনার মাধ্যমে হত্যা। আমি এর বিচার চাই।’নিহতের বোন নিথুন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই নির্দোষ ছিল। মোসলেম জোর করে তাকে নিয়ে গিয়েছিল। জরিমানাও দেওয়া হয়েছে। তারপরও ইচ্ছাকৃতভাবে সমাজে হেয় করতে মসজিদের মাইকে নাম ঘোষণা করা হয়েছে। এর দায় রশিদ ও মোসলেমকেই নিতে হবে।’এ বিষয়ে গরুর মালিক আব্দুর রশিদ বলেন, ‘গরু উদ্ধারের পর রাতেই সবার সামনে মীমাংসা হয়েছে। সকালে শুধু সচেতন করার জন্য মাইকিং করা হয়েছিল।’ তবে মীমাংসার পর কেন আবার মাইকিং করা হলো—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।সৈয়দপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন
নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন

ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।আগামীকাল (১ জানুয়ারি) Read more

পূর্ব শত্রুতার জেরে শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জেরে শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত Read more

ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন
ভালুকায় নারী-শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা Read more

অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের
অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।সোমবার Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন