মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন আশ্রাফ আলী (৪৫) ও তার ছেলে হৃদয় (১৫), মামাতো বোন সুরাইয়া আক্তার (২০), তাছলিমা বেগম (৩০), জাহিদ (১৮), আয়নাল (৪৫)সহ মোট ১০ জন। গুরুতর আহত আশ্রাফ আলী, তার ছেলে হৃদয় ও সুরাইয়া আক্তারকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উত্তর ইসলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মো. ফয়সালের (৩৮) ছেলে সজিবের (১৬) সঙ্গে আশ্রাফ আলীর ছেলে হৃদয় (১৫) এর কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন এবং ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়।কেয়াইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন রাজু জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।আহত আশ্রাফ আলীর স্ত্রী রিনা বেগম অভিযোগ করে বলেন, ‘ফয়সাল ও তার লোকজন আমার স্বামী, ছেলে এবং দেবরদের ওপর বটি দিয়ে কুপিয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করে।’তবে অভিযোগ অস্বীকার করে মো. ফয়সাল বলেন, ‘আমরা কাউকে মারিনি বা বাড়িঘর ভাঙচুর করিনি। তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে ঘটনা ঘটিয়েছে।’সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’
‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন Read more

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ Read more

বাংলাদেশের ‘গ্রেটেস্ট ক্রিকেটার’ সাকিব আল হাসান: ইফতেখার মিঠু
বাংলাদেশের ‘গ্রেটেস্ট ক্রিকেটার’ সাকিব আল হাসান: ইফতেখার মিঠু

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যখন পাল্লেকেলেতে ধুকছিলো বাংলাদেশ তখন গায়ানায় ব্যাটে ঝড় তুলছিলেন সাকিব আল হাসান। একদিকে লঙ্কানদের বিপক্ষে Read more

নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা Read more

দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস
দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস

জধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা আজও বাড়তে পারে। সোমবার (০৯ জুন) সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন