কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।আহতদের মধ্যে সেলিম মিয়া (৩৫), ওয়াসকুরুনী (৪৫), জিনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাঝু মিয়া (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ মিয়া (২৫), মাহবুল মিয়া (৩৪), পাবেল মিয়া (২৬), ইকবাল হোসেন (৫১) ও সালমান ফরাজি (১৭) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সবুজ মিয়া ও সাদ্দাম মিয়া গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল করীম।জানা যায়, দীর্ঘদিন ধরে মধ্যেরচর একাডেমি সংগঠনের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। গত ৯ জানুয়ারি বিকেলে সেমিফাইনাল খেলায় ভাটিকৃষ্ণনগর একাদশ ও মধ্যেরচর কলেজপাড়া একাদশ অংশ নেয়। খেলা চলাকালে প্রথমে মধ্যেরচর কলেজপাড়া একাদশ একটি গোল করে। কিছুক্ষণের মধ্যেই ভাটিকৃষ্ণনগর একাদশ দুইটি গোল করলে মাঠে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।হট্টগোলের একপর্যায়ে টুর্নামেন্ট কমিটি হস্তক্ষেপ করলে কলেজপাড়া একাদশের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। ওই দিন রাতে ভৈরব থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।পরদিন শনিবার (১০ জানুয়ারি) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষকে নিয়ে মীমাংসার উদ্যোগ নিলে আলোচনা ভেঙে যায়। এরপর মধ্যেরচর গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজন দা, লাঠি, বল্লম, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পশ্চিমপাড়ার নেতৃত্ব দেন বড়বাড়ির লোকজন এবং পূর্বপাড়ার নেতৃত্ব দেন কলেজপাড়ার লোকজন। কলেজপাড়ার পক্ষে পাঁচবাড়ি, আলগাবাড়ি ও উলাইস্যাবাড়ির লোকজনও যোগ দেন।টানা প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হকের নেতৃত্বে ভৈরব থানা পুলিশ ও ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যদের কঠোর অবস্থানের ফলে নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হন।পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ Read more

সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রীজের রেলিং সঙ্গে ধাক্কা লেগে  চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত  ১০ জন। আহতদের Read more

লোহাগাড়ায় পারিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
লোহাগাড়ায় পারিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (৯ আগস্ট) ভোর Read more

ধামইরহাটে বছরে তৈরী হচ্ছে ৪০ কোটি টাকার বঙ্গা মেশিন
ধামইরহাটে বছরে তৈরী হচ্ছে ৪০ কোটি টাকার বঙ্গা মেশিন

আদি যুগে কৃষকেরা ধান মাড়াই কাজে ব্যবহার করতেন কাঠের তৈরী ঐতিহ্যবাহী পিড়া। দিন বদলে গেছে, সময়ের সাথে ব্যাপক পরিবর্তন এসেছে Read more

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক
তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড Read more

নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির তদন্ত শুরু
নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির তদন্ত শুরু

নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরেজমিনে তদন্ত শুরু হয়েছে। অধিদপ্তরের (ডিপিএইচই) সরকারি মালামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন