ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি। দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় এক সপ্তাহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। আজ (শনিবার) সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদসহ লাখো মানুষ তার জানাজায় অংশ নেন। বাংলাদেশের এই বিপ্লবীর জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম হাদির জানাজায় বিপুল জনসমাগমের একটি ছবি দিয়ে লিখেছে, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার স্মরণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।হাদির জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির কথাও উঠে এসেছে তাদের প্রতিবেদনে।বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ আজ প্রয়াত যুবনেতা ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তার বীরত্বসূচক ভূমিকাকে সম্মান জানানোর কথাও উল্লেখ করেছে তারা।পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের শিরোনাম, ‘বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তার মধ্যে নিহত যুব নেতার শেষকৃত্য অনুষ্ঠিত’।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া হাদির জানাজা এবং দাফনের আনুষ্ঠানিকতার সরাসরি আপডেট দিয়েছে। তাদের শিরোনাম–’তুমি কখনো হারিয়ে যাবে না’-হাদির জানাজায় অধ্যাপক ইউনূস। এ ছাড়া হাদির জানাজায় জনস্রোতের কথাও গুরুত্বসহকারে উল্লেখ করেছে তারা।ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম, ‘তার রক্ত বৃথা যাবে না-বললেন হাদির জানাজায় অংশ নেয়া লাখো মানুষ’।এ ছাড়া তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড, পাকিস্তানের জিও নিউজসহ বিশ্বের প্রথম সারির বেশিরভাগ সংবাদমাধ্যমের প্রতিবেদনেই উঠে এসেছে এই বিপ্লবীর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই ৩ গোল হজম করে তারা। তবে বিরতির Read more

নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি
নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার Read more

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় Read more

সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বেপারীপাড়া Read more

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন