পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার (১৯ মে) চীনে একটি সরকারি সফরে যাচ্ছেন।রোববার (১৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে ইসহাক দার ২১ মে পর্যন্ত দুই দিনের বেইজিং সফর করবেন।পররাষ্ট্র দপ্তরের বরাতে পাকিস্তানের গণমাধ্যম বলেছে, এই সফরে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে ওয়াং ইয়ের সাথে গভীর আলোচনা করবেন দার।উভয় পক্ষ পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের ওপর মতবিনিময় করবেন বলেও বিবৃতিতে জানানো হয়।পররাষ্ট্র দপ্তর বলছে, দারের সফর পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের আদান-প্রদানের অংশ। এটি সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতির উপরও জোর দেয়।এর আগে ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময়, চীন পাকিস্তানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। এ ছাড়া চীন ও পাকিস্তানের মধ্যে স্থায়ী এবং সময়-পরীক্ষিত বন্ধুত্ব’ রয়েছে বলেও জানায় বেইজিং।এদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ২০ মে পৌঁছাবেন চীনে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কুয়াকাটায় পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কুয়াকাটায় বাদল মোল্লা নামের এক পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাদের বিরুদ্ধে। রবিবার Read more

সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
সব কিছু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় ছয় বছর ধরে চলে নির্মাণ। কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় দৃষ্টিনন্দন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, আধুনিক টিকিট Read more

লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল
লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে স্যোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার Read more

বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা Read more

গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৫৭
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৫৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন।এ নিয়ে চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন