গেল বছরের শুরুতে আকস্মিক বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের খবর দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়ায়।জানা যায়, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন।বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তাহসান খান জানান, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’ প্রসঙ্গত, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন
জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন

আগামী জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ এবং ১৬ কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। Read more

ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত
ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

ভোলায় বিজেপি-বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষের পর ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১ অক্টোবর) Read more

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন যাত্রীই নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।  এক প্রতিবেদনে Read more

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন