সম্প্রতি গুঞ্জন উঠেছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। অ্যাথলেটিকো ছেড়ে এক বছরের জন্য ধারে মেসিদের ক্লাবে যোগ দিয়েছেন ডি পল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘রদ্রিগো এমন এক খেলোয়াড়, অনেক বছর ধরে আমি যার প্রশংসা করে আসছি। যে দলের হয়েই সে খেলেছে, তাদের জন্য অনেক কিছু এনেছে– বিশেষ করে আর্জেন্টিনার জন্য। আমাদের দলেও সে অভিজ্ঞতা, আবেগ ও গুণমান যোগ করবে। মায়ামি ও এমএলএসে আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে স্বাগত জানাতে আমি উত্তেজনাবোধ করছি।’অ্যাথলেটিকোর জার্সিতে ডি পল খেলেছেন ১৮৭ ম্যাচ। যেখানে ১৪ গোলের পাশাপাশি করেছেন ২৬ অ্যাসিস্ট। এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানিয়েছে, ‘ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যতের জন্য আমরা রদ্রিগো ডি পলকে শুভকামনা জানাচ্ছি।’জানা গেছে, প্রাথমিকভাবে মায়ামি ও ডি পলের চুক্তিটা এক বছরের লোনে। তবে ২০২৬ সালে তা স্থায়ী করার সুযোগ রাখা হয়েছে। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী এই তারকাকে দলে পেয়ে রোমাঞ্চিত মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। গণমাধ্যমের তথ্যমতে, এই মিডফিল্ডারের দলবদল মূল্য ১৮ মিলিয়ন ডলার ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৭ কোটি ৪৬ লাখ টাকা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

২০২৬ সালে হজ কার্যক্রমের অনুমতি পেলো আরও ৪৮ এজেন্সি
২০২৬ সালে হজ কার্যক্রমের অনুমতি পেলো আরও ৪৮ এজেন্সি

আগামী বছর ২০২৬ সাল হজ কার্যক্রমে অংশ নিতে ষষ্ঠ পর্যায়ে ৪৮টি এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। এর আগে ৫ দফায় ৭০২টি Read more

২৯ মার্চ: নামাজের সময়সূচি
২৯ মার্চ: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৯ মার্চ ২০২৬ ইংরেজি, ১৫ চৈত্র ১৪৩২ বাংলা, ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে সাইবার বুলিং বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সকালে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  Read more

টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
টানা দ্বিতীয় জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে চট্টগ্রাম Read more

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন