যশোরে ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম এম মোর্শেদ এই আদেশ দেন। এ সময় ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে দুপুরে শিক্ষা অফিসারকে মুক্তির দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছে। এর আগে বুধবার রাতে দুদক কার্যালয় ঘেরাও করা হয়। দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, বুধবার নিজ কার্যালয় থেকে এক লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আটক করা হয়। দুদক যশোরের  উপ পরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এদিকে, তার আটকের প্রতিবাদে সন্ধ্যার পর দুদক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরবর্তীতে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তারা। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা জানান, একজন সৎ কর্মকর্তাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেয়া হচ্ছে। আমরা ভালো মানুষের পক্ষে রাস্তায় নেমেছি।উল্লেখ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশনের ফাইল ছাড় বাবদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। প্রথমে ৮০ হাজার টাকা গ্রহণ করেন তিনি৷ বুধবার বাকি ১লাখ ২০ হাজার টাকা গ্রহণকালে তিনি দুদকের হাতে আটক হন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তরুণ আইনজীবীকে অপহরণের চেষ্টা
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তরুণ আইনজীবীকে অপহরণের চেষ্টা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রশাসনের পরিচয় ব্যবহার করে এক তরুণ আইনজীবীকে দফায় দফায় গাড়ি থামিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। Read more

পরকীয়া নিয়ে মনোমালিন্য, গৃহবধূর আত্মহত্যা
পরকীয়া নিয়ে মনোমালিন্য, গৃহবধূর আত্মহত্যা

যশোরে পরকীয়া নিয়ে স্বামীর সাথে মনোমালিন্যে চুমকি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী ধর্মতলা হ্যাচারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন