যশোরে পরকীয়া নিয়ে স্বামীর সাথে মনোমালিন্যে চুমকি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী ধর্মতলা হ্যাচারি পাড়ায় বাবার বাড়িতে তিনি গলায় ফাঁস দেন। চুমকি অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের পলাশ রায়ের স্ত্রী। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।স্বজনরা জানিয়েছেন, পরকীয়া নিয়ে স্বামী পলাশ রায়ের সাথে মনোমালিন্যে চলছিল চুমকি বিশ্বাসের। সম্প্রতি স্বামীর ওপর অভিমান করে তিনি (চুমকি) ধর্মতলা হ্যাচারিপাড়ায় বাবা নির্মল বিশ্বাসের বাড়িতে চলে আসেন। এরপর থেকে মানসিক হতাশায় ভুগছিলেন।এদিকে, শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়ির একটি ঘরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে চুমকি গলায় ফাঁস দেয়। বাবার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক চুমকিকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, পরকীয়া নিয়ে স্বামীর সাথে গোলযোগের জের ধরে চুমকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে Read more

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: পুতিন
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমঝোতা হয়েছে। পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন।গতকাল রোববার Read more

ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে মিস্ত্রির মৃত্যু
ফুলবাড়ীতে ‘ছ’ মিলে গাছ কাটতে গিয়ে মিস্ত্রির মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে 'ছ' মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) শেষ বিকালে ফুলবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন