জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেট কর্মকর্তা। এরা হলেন, আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের ম্যাচ কর্মকর্তা প্যানেল প্রকাশ করে আইসিসি। এর মধ্যে ১৭ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারি রয়েছেন। ১৩টি ভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী এই প্যানেলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন করে আম্পায়ার রাখা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ থেকে রয়েছেন একজন করে আম্পায়ার।বাংলাদেশের পক্ষে আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান মুকুল। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই আম্পায়ার এখন পর্যন্ত ছেলেদের ১০৭টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ৫১টি টি–টোয়েন্টি ম্যাচে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ম্যাচ রেফারি প্যানেলে বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে থাকছেন ইংল্যান্ডের ডিন কস্কার, শ্রীলঙ্কার গ্রাহাম লা ব্রু এবং ভারতের প্রকাশ ভাট। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুলের অভিজ্ঞতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।এদিকে ১৬ দলের অংশগ্রহণে এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি হারারেতে, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের ক্রিকেটে। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে যুব দল। গ্রুপ পর্ব শেষে ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৬ ফেব্রুয়ারি হারারেতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজার জেলার উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। সোমবার Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩
ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩

ভিয়েতনামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির আঘাতে ৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন Read more

পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৩ এপ্রিল) বার্তায় এ শুভেচ্ছা জানিয়েছেন Read more

চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর
চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন বলেন, ছাত্রদল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন