ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমি যা বলি, আমি তা–ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা–ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’ গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ ঘোষণা দেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২ দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রুমিন ফারহানার ভাষ্য, দেশের অধিকাংশ নির্বাচনী আসনে যখন আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ জানেন না তাঁদের এমপি প্রার্থী কে। এটা সরাইল–আশুগঞ্জের মানুষের জন্য দুঃখজনক বিষয়।রুমিন ফারহানা বলেন, ‘গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল, সেটা আমি বলব না, সেটা আপনারা জানেন। মানুষজন জানেন।’ তিনি বলেন, ‘আমার এলাকার মানুষের সিদ্ধান্তই রুমিন ফারহানার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন, পূরণ করতে পারব।’নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেননি। ভোটকেন্দ্রে যেতে পারেননি। নৌকার বাইরে অন্য সব প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। নৌকার বাইরে যাঁরা অন্য যেকোনো মার্কার পক্ষে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন-পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখন সরকার বলছে, বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন নাকি ২০২৬ সালে উপহার দেবে। আমরা এ কথায় বিশ্বাস রাখতে চাই।’ চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলে ধরেন রুমিন ফারহানা বলেন, ‘আমি সরকারকে আহ্বান জানাব, নির্বাচনের আগে কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে, সেগুলো আপনারা খুঁজে বের করেন। ৫ আগস্টের পর থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেই অবৈধ অস্ত্র আইনের আওতায় নিয়ে আসেন। ’২৬–এর নির্বাচনে যাঁরা প্রার্থী হবেন, যাঁরা ভোটার, যাঁরা প্রার্থীর পক্ষে কাজ করবেন, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের নিতে হবে।’রুমিন ফারহানা প্রায় প্রতি সপ্তাহে এলাকায় এসে গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। তিনি বলেন, ‘সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা করার স্বপ্ন আমার। আপনাদের ভোটে আমি যদি সংসদে যেতে পারি, এ দুটি উপজেলা হবে মডেল উপজেলা।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সারাদেশে একদিনে ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

যে কারণে আপনি এখনো সিঙ্গেল
যে কারণে আপনি এখনো সিঙ্গেল

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে রিলেশনশিপের নানা গল্প চোখে পড়তে থাকে। সামাজিক মাধ্যম ও ডেটিং অ্যাপের যুগে দ্রুত সম্পর্ক গড়ে ওঠা Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস
ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীর ভাবে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস।বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে Read more

বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি আরও বাড়লো?
বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি আরও বাড়লো?

বাংলাদেশে এবার বর্ষবরণের অন্যতম বিশেষ আয়োজন শোভাযাত্রাকে ঘিরে বিভাজন ও বিতর্ক বেড়েছে। এতে করে এই আয়োজনটি চূড়ান্তভাবে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন