সিডনি টেস্টের পঞ্চম দিনের বিকেলটা যেন অন্য দিনের চেয়ে একটু আলাদাই ছিল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন শেষবারের মতো ব্যাট হাতে নামছিলেন অজি ব্যাটার ওসমান খাজা। তার দিকে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দিচ্ছিলেন ইংলিশ ক্রিকেটাররা। ১৫ বছর আগে যে মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু, ঠিক সেখানেই শেষ হলো খাজার অস্ট্রেলিয়া অধ্যায়। নিজের শেষ ইনিংসটা রাঙাতে না পারলেও খাজার বিদায় জয় দিয়ে রাঙিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে শেষ করল স্বাগতিকরা। এই টেস্ট ঘিরে আগ্রহের কমতি ছিল না। আগের চার ম্যাচ মাত্র ১৩ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় উইকেটের মান ও আর্থিক ক্ষতি নিয়ে প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের। অন্তত সিরিজের শেষ ম্যাচটি পঞ্চম দিনে গড়ানোয় সেই অস্বস্তি কিছুটা হলেও কাটল।ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রান করলেও ম্যাচে টিকে থাকার লড়াইটা জমিয়ে রাখতে পারেনি। দ্বিতীয় ইনিংসে জ্যাকব বেথেলের দৃঢ় ১৫৪ রান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ৩৪২ রানে অলআউট হওয়া ইংল্যান্ডের বিপরীতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। লক্ষ্য তাড়ায় ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড শুরুটা এনে দেন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে। তবে দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেলে ম্যাচে আবার উত্তেজনা ফিরে আসে। শেষ পর্যন্ত অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন ঠান্ডা মাথায় খেলে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন জয়ের বন্দরে।ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড, আর পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার ওঠে মিচেল স্টার্কের হাতে।সবশেষে আলোটা আবার ফিরে যায় খাজার দিকেই। আউট হয়ে ফেরার সময় সিডনির সবুজ গালিচায় সিজদায় লুটিয়ে পড়েন তিনি। গ্যালারির করতালি আর দাঁড়িয়ে অভিবাদনে শেষ হয় এক দীর্ঘ আন্তর্জাতিক পথচলা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মার এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়
পদ্মার এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ঢাই মাছ। মাছটির ওজন ২২ কেজি ৬০০ Read more

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ Read more

বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ তাদের নাম তালিকায় থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার
৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার

আন্তর্জাতিক টি-টোয়োন্টিতে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের পেসার মহেশ তাম্বে। মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন