রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ঢাই মাছ। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম, যা বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরকর্নেশন এলাকার পদ্মা নদীতে জেলে জীবন হালদার জাল ফেললে ঢাই মাছটি ধরা পড়ে।স্থানীয় মৎস্য আড়তদার আনোয়ার হোসেন খান জানান, ‘আমার ব্যবসার বয়স ৫০ বছর, এত বড় ঢাই মাছ কখনো দেখি নাই। আমার আড়ত থেকেই মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ঢাই মাছটি কিনে নিয়েছে।’দৌলতদিয়ার মৎস্য আড়তদার রেজাউল ইসলাম রাজ জানান, ‘আমার জীবনে এত বড় ঢাই মাছ কখনো দেখি নাই। এই মাছটি খুবই কম পাওয়া যায়, যার কারণে এই মাছের দাম অনেক বেশি।’স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘ঢাই মাছটি আনোয়ার হোসেনের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬০০ টাকা প্রতি কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠোফোনের মাধ্যমে ঢাকার এক প্রবাসীর কাছে ৪ হাজার ৮০০ টাকা প্রতি কেজি দরে মাছটি ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেছি।’উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, ‘এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

টেস্ট ক্রিকেটের শতবর্ষী প্রথা ভাঙছে ভারত
টেস্ট ক্রিকেটের শতবর্ষী প্রথা ভাঙছে ভারত

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এবার দেখা যেতে যাচ্ছে এক অভিনব দৃশ্য। যুগ যুগ ধরে সাদা পোশাকের এই অভিজাত ফরম্যাটে চলে Read more

নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ Read more

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!
নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন! শুনে অবাক লাগছে হয়তো? ঈদের আগে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার Read more

১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী
১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী

দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী লতা সাবরেওয়াল। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও ‘বিবাহ’ Read more

সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও
সবজি-মুরগির দাম চড়া, কমেনি মরিচের দামও

ঢাকার বাজারে সবজির দাম কিছুতেই কমছে না। কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। মৌসুম ফুরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন