নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। সম্পর্কে তারা আপন ভাই-বোন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা দরজা জানালা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওযায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।  পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ

চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ Read more

১২ হলের ফলাফলে আবিদ থেকে আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক
১২ হলের ফলাফলে আবিদ থেকে আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলে ফলাফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. Read more

আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক: ড. ইউনূস
আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা জুলাই বিপ্লবের নায়ক: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

এবার নতুন পরিচয়ে সৃজিত
এবার নতুন পরিচয়ে সৃজিত

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন