আন্তর্জাতিক টি-টোয়োন্টিতে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের পেসার মহেশ তাম্বে। মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার কির্তী গড়েছেন ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটার। এস্তোনিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এই কীর্তি গড়েন ডানহাতি মিডিয়াম পেসার মহেশ তাম্বে। এদিন স্পেলের প্রথম ৮ বলেই সাজঘরে পাঠান স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। তার ঘূর্নিতেই ১৯.৪ ওভারে ১৪১ রানে থামে এস্তোনিয়ার ইনিংস। যদিও শুরুটা ভালো করেছিল স্বাগতিকরা। প্রথম ৭২ রান সংগ্রহ করতে তারা হারিয়েছিল ১ উইকেট। তবে মহেশের স্পেলে ভেঙে পড়ে এস্তোনিয়ার ব্যাটিং লাইনআপ। এদিন ২ ওভার বল করে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন মহেশ। আর এতেই গড়া হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার নতুন রেকর্ড।এর আগে এই রেকর্ড ছিল বাহরাইনের জুনেইদ আজিজের দখলে। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তারও আগে, ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার
বরিশালে শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা জোরদার

বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার জেলাজুড়ে ৬৪০ পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় Read more

শারীরিক ও মানসিক ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল
শারীরিক ও মানসিক  ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল

ফ্যাশন সচেতন নারীদের কাছে হাই হিল সমাদৃত এক অনুসঙ্গ। পার্টি, অফিস বা উৎসবের সাজে অনেকে হাই হিল বেছে নেন। কেউ Read more

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।নিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন