ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।সালাউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনও অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।সালাউদ্দিন আহমদ বলেন, অভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। এ সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশাতিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যাবস্থা নেয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি Read more

রংপুর-ময়মনসিংহ-সিলেটে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
রংপুর-ময়মনসিংহ-সিলেটে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের তিনটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) ভোর Read more

হামাসকে নিরস্ত্রীকরণ কঠিন কাজ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
হামাসকে নিরস্ত্রীকরণ কঠিন কাজ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে পুনর্গঠন ‘কঠিন কাজ’ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, গাজার জনগণের জীবনমান উন্নত Read more

ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা Read more

ইডেন কলেজে ৪ মাস ধরে উপাধ্যক্ষের পদ শূন্য
ইডেন কলেজে ৪ মাস ধরে উপাধ্যক্ষের পদ শূন্য

ইডেন মহিলা কলেজে চার মাস ধরে উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষ না থাকায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন