হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান তাকে (রেজা কিবরিয়া) নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক আছি।নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি কর্মী-সমর্থক নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। এর ছবি এবং দলিলাদিসহ গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন জিতু মিয়া সেন্টু নামের এক ব্যক্তি। ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে নির্বাচনি প্রচার চালান রেজা কিবরিয়া। এর ছবি ও দলিলাদিসহ ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেন মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামের আরেক ব্যক্তি।আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনীত অভিযোগগুলো অনুসন্ধান করে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে পরিত্যক্ত দোকান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
বাঁশখালীতে পরিত্যক্ত দোকান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পরিত্যক্ত দোকান থেকে মামুনুর রশিদ (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২ নভেম্বর) Read more

বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক
বড় ভাইকে খুন, ছোট ভাই ও তার স্ত্রী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ইয়াবা সেবনসহ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার স্ত্রীর হাতে খুন হয়েছে Read more

ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে দ্বিপক্ষীয় Read more

নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান
নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন Read more

পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল Read more

ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য
ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য

অবৈধ অটোরিকশা ও সিএনজির দখলে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের মহাসড়ক ও উপসড়কগুলো। ফলে দিন দিন তীব্রতর হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন