কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি নামকস্থানে ও গতকাল শনিবার উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ ঘটনাগুলো ঘটে।নিহতরা হলেন, উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে ছিলেন মারিয়া এবং জয়নাল আবেদীন কটিয়াদী উপজেলার বলে জানা গেছে।আহত রুবেল মিয়া জানান, ‘তারা কুলিয়ারচরের ডুমড়াকান্দা গ্রামে এক রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহতদের পাঠানো হয় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকায় পাঠানো হলে পথেই মারা যায় শিশু মারিয়া। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা আক্তার।এদিকে রবিবার সকালে জয়নাল আবেদীন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কুলিয়ারচর যাওয়ার পথে রামদী ইউনিয়নের কামালিয়া কান্দি নামকস্থানে পৌঁছালে বালিবাহী একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পরপর ট্রাক্টর চালক পালিয়ে যায়।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ তাদের বাড়িতে হস্তান্তর করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখ্য সংগঠক Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ
ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দারুণ বোলিংয়ে ভর করে দলটিকে ২৩৮ রানে অলআউট Read more

নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ Read more

গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রোকন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (১৯ মে) Read more

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি
বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি

বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন