এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১ টি সংস্থার মোর্চা ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি: এএফইডি’র একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের নির্বাচনি ব্যবস্থা ও সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনকে আমি যদি একটু রূপকভাবে বলি, এটা অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। ন্যূনতম রিপেয়ার করে, কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা এটা করতে পারি, তাহলে এটাকেই আমরা প্রথম বড় সাফল্য হিসেবে ধরতে পারি।ইসি সানাউল্লাহ বলেন, পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন। চাই, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হোক। মৌলিক বিষয়াদির যেন ব্যত্যয় না হয়। নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচ এর চেয়ারপার্সন তালেয়া রহমান, খান ফাউন্ডেশন এর কো-চেয়ার রোকসানা খন্দকারসহ সরকারি ও ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু
‘রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু

কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের (মামুদনগর) উত্তর পাড়া গ্রামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশালাকৃতির গরু, Read more

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই Read more

কুমিল্লা-২ আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থীরা
কুমিল্লা-২ আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থীরা

কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থীরা। দলীয় মনোনয়নবঞ্চিত বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা Read more

দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই’
‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই’

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। শুনানি শেষে দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন