বীমা পলিসির মেয়াদ শেষ হবার পরেও, ঝিনাইদহে ৩ হাজার গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। বিষয়টি নিশ্চিত করেন, ওই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মোঃ মমিনুর রহমান, কেন টাকা দিচ্ছেন না-এমন প্রশ্ন করলে তিনি জানান, ‘আমাদের বর্তমান মালিক পক্ষ বলছে আগের মালিক পক্ষ টাকা সরিয়ে ফেলেছে।’৫ আগস্টের আগেও এমন সমস্যা ছিলো জানালে তিনি সুর পাল্টে বলেন, ‘আমাদের সমস্যা শুরু হয়েছে ২০২১ সাল থেকে।’ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স ঝিনাইদহ শাখার একজন গ্রাহক মুরাদ হোসেন অভিযোগ করে জানান, ‘আমি পেশায় একজন হোটেল শ্রমিক, নিজের সামান্য আয় থেকে সঞ্চয় করার জন্য, ১৫/১২/২০১২ সালে মাসিক ৫০০ টাকা কিস্তি হারে ১০ বছর মেয়াদী বীমা করি, ১৫/১২/২০২২ সালে আমার বীমার মেয়াদ শেষ হলে আজও আমি আমার টাকা ফেরত পাইনি। এখন লাভের দরকার নেই, আমার আসল টাকা ফেরত দিলেই আমি খুশি।হোটেল শ্রমিক মুরাদ হোসেন তার স্ত্রীর নামেও একটি বীমা পলিসি খুলেছিলেন, কিন্তু নিজের পলিসির মেয়াদ শেষ হবার তিন বছর অতিবাহিত হবার পরেও যখন টাকা ফেরত পাচ্ছেন না, তখন নিজের স্ত্রীর পলিসি ভেঙে জমাকৃত অর্থ ফেরত চাচ্ছেন, কিন্তু ইন্সুরেন্স কর্তৃপক্ষ এই টাকা দিতে অস্বীকৃতি জানায়, পলিসির মেয়াদ শেষ হবার আগে টাকা দেবার নিয়ম নেই বলে তারা জানান। অথচ বীমা পলিসি শেষ হবার তিন মাসের মধ্যে লাভসহ টাকা ফেরত দেবার বাধ্যবাধকতা রয়েছে।ঝিনাইদহের গ্রামগঞ্জের গরীব মানুষকে টার্গেট করে দালালের মাধ্যমে অধিক মুনাফার লোভ দেখিয়ে বীমা পলিসি খুলান বলে অভিযোগ রয়েছে ঝিনাইদহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের বিরুদ্ধে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের Read more

ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী Read more

রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ
রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ

কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন