কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের দাপটে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। জেলার তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীত ও কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের পরিবারগুলো।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা ছকিলা, মমেনা ও রোকেয়া বলেন, প্রচণ্ড শীতে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শিশু ও বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাতে শীতের তীব্রতা আরও বেড়ে যায় বলে জানান তারা।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছে স্থানীয়রা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত
চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) নামের এক যুবক মারা গেছেন।শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১ Read more

ডিবি হারুনের ফুফা গ্রেফতার
ডিবি হারুনের ফুফা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা Read more

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার Read more

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন Read more

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ডে ‘অপারেশন সিঁন্দুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানের অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন