২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রশাসনিক কারণে মোট ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে বিদেশে অবস্থিত ৭টি কেন্দ্রও রয়েছে।গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।এর আগে ৫ জানুয়ারি তারিখে জারি করা পৃথক এক আদেশে প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে ২০২৬ সাল থেকে কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত জানায় ঢাকা শিক্ষা বোর্ড। বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৬৯ (হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর (জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়), কামারখালী (কামারখালী উচ্চ বিদ্যালয়) ও মির্জাপুর ক্যাডেট কলেজ।এছাড়া বাতিল হওয়া অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে— করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রীস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু
নানীর সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেলেন শিশু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাব্বির হোসেন (৭) নামে এক শিশু নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে Read more

কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে যাওয়া ওয়ালিদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশু ওয়ালিদ Read more

শিল্পী ফরিদা পারভীন আর নেই
শিল্পী ফরিদা পারভীন আর নেই

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি
পুলিশি হামলায় উত্তপ্ত পটিয়া, ওসি প্রত্যাহারের দাবি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর Read more

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী
বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আজম পাশা চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন